ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘কয়েকটি ইসলামী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এবং তাতে যুক্ত হয়েছে কয়েকটি ইসলামিক দলও।
সোমবার (১৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসকদের একটি প্রতিবাদ সভায় তিনি এসব মন্তব্য করেন। রিজভী বলেন, রাষ্ট্রের ভেতর ও বাইরের গভীর চক্রান্ত বিএনপির বিরুদ্ধে কাজ করছে। এই ষড়যন্ত্রের কেন্দ্রে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান কাউকে ছাড় দেননি উল্লেখ করে তিনি বলেন, যারা দলীয় শৃঙ্খলা ভেঙেছেন, এখন পর্যন্ত তাদের মধ্যে পাঁচ-ছয় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন।
মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা প্রসঙ্গে রিজভী বলেন, এই ঘটনায় দু-একটি ইসলামিক দল বিভ্রান্তি সৃষ্টি করছে, অপপ্রচার চালিয়ে সত্য গোপন করছে। ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে, তাদের অনেকের নাম এজাহারে নেই। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করুন।
রিজভী প্রশ্ন তোলেন, ঘটনার দুই দিন পর ভিডিও ভাইরাল হলো কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক শক্তি সক্রিয় রয়েছে। বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করেই এসব ষড়যন্ত্র হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি বৃহৎ পরিবার, বিভিন্ন জায়গায় অনেকে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মের চেষ্টা করছে, তবে এসব জানার সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব