ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশ মাউশির, সম্পন্ন করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে
সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। এ লক্ষ্যে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট হালনাগাদের কাজ সম্পন্ন করতে হবে।
সোমবার (১৪ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান এখনো নিজস্ব ওয়েবসাইট চালু করেনি বা বিদ্যমান ওয়েবসাইট হালনাগাদ নয়, তাদেরকে দ্রুত ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়নের (www.bangladesh.gov.bd) আওতায় সরকারি ব্যয় সাশ্রয়ের স্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ওয়েবসাইটে প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে প্রতিষ্ঠান পরিচিতি, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থী সংখ্যা, অনুমোদিত শাখার তালিকা, পাঠদান সূচি, শিক্ষকদের নাম-সহ পূর্ণাঙ্গ রুটিন, পাঠ্যসূচি, বিভিন্ন নোটিশ, এমপিও-সংক্রান্ত তথ্য, যোগাযোগের ঠিকানা, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার তথ্য, এবং ব্যবস্থাপনা কমিটির হালনাগাদ তথ্য। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট হালনাগাদ করে অধিদফতরের অ্যাডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মডিউলে আপলোড করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ