ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
‘আ’লীগ সরকারের বিদ্যুৎ সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা করা হবে’
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎকেন্দ্র-সংক্রান্ত দেশি-বিদেশি হওয়া সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিগত সরকারের আমলে সম্পাদিত কিছু পাওয়ার প্ল্যান্টের চুক্তিতে বেশ কিছু অসম ও প্রশ্নবিদ্ধ শর্ত রয়েছে। এসব চুক্তি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ জন্য প্রয়োজনীয় আইনি সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৫ জুলাই) এক ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, বিদ্যুৎখাত সংশ্লিষ্ট দেশি-বিদেশি সব চুক্তিই পর্যায়ক্রমে যাচাই করা হবে। এতে ভবিষ্যতে সরকারের আর্থিক দায় কমবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
খাদ্য নিরাপত্তা বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের খাদ্য মজুত বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে। সরকারের পক্ষ থেকে কী পরিমাণ খাদ্যশস্য কেনা হবে, তার একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, বোরো মৌসুমে সবচেয়ে বেশি চাল-ধান কেনা হয়, এরপর আমন ও সবচেয়ে কম কেনা হয় আউশ। বাজারে যেন অস্থিতিশীলতা না দেখা দেয়, সেজন্য সরকার সরবরাহ ও মূল্য পর্যবেক্ষণে রয়েছে।
এ সময় তিনি জানান, আগামী ৫ আগস্ট 'জুলাই স্মৃতি জাদুঘর'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই জাদুঘর নির্মাণে ব্যয়ের অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ