ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
আদালতের প্রঙ্গণে চলছে বিক্ষোভ
বিদেশে উচ্চশিক্ষার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে খায়রুল বাশারের বিচার দাবিতে আদালত চত্বরে শতাধিক ভুক্তভোগী মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এই মানববন্ধনে অংশ নেন অভিভাবক ও শিক্ষার্থীরা। সকাল ৯টার পর থেকেই আন্দোলন কারীরা আদালত চত্বরে জড়ো হতে শুরু করেন এবং ১০টার দিকে মানববন্ধন শুরু করেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা খায়রুল বাশারের দেওয়া ভুয়া চেকের কপি হাতে তুলে ধরে বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান। তারা বলেন, ‘শিক্ষার্থীদের জীবন নিয়ে টালবাহানা’, ‘শিক্ষা নিয়ে প্রতারণা চলবে না’, ‘বিচার চাই, বাশারের বিচার চাই’,‘বাশার তুই গেলি কই’ ইত্যদি স্লোগান আদালত চত্বরজুড়ে ছড়িয়ে পড়ে।
মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী অভিভাবক শাহজাহান সরকার অভিযোগ করে বলেন, ক্যামব্রিয়ান স্কুল ও কলেজ এবং বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার ও তার নিয়োগকৃত ৩০-৩৫ জন কাউন্সিলর বিদেশে পাঠানোর নামে পাঁচ বছর মেয়াদি ভিসা, উচ্চশিক্ষা ও স্থায়ী হওয়ার সুযোগ দেখিয়ে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দুই হাজারের বেশি শিক্ষার্থী থেকে চার হাজার কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন।
তিনি আরও বলেন, ভুয়া অফার লেটার ও নকল বিশ্ববিদ্যালয়ের নামে প্রতারণা করা হয়েছে। এমনকি একাধিক চুক্তির মাধ্যমে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কেউ টাকা ফেরত পাননি।
আরেক অভিভাবক তাহমিনা আক্তার মুন্নী অভিযোগ করে বলেন, বাশার ও তার সহযোগীদের বিরুদ্ধে আমরা একাধিক মামলা করি এবং আদালত থেকে অনেক ওয়ারেন্টও ইস্যু হয়েছে। কিন্তু মামলা দায়ের করায় গত ২৩ আগস্ট টাকা ফেরতের কথা বলে আমাদের ডেকে এনে বিএসবি অফিসের সামনে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ব্যাপক মারধর করে।
এর আগে সোমবার (১৪ জুলাই) সকালে মানি লন্ডারিং মামলায় লায়ন এম কে খায়রুল বাশারকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ তাকে আদালতে হাজির করা হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
ভুক্তভোগীরা দাবি করছেন, দীর্ঘদিন ধরে একের পর এক প্রতারণা করে আসলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা অবিলম্বে খায়রুল বাশারসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা