ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠে এনসিপি আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস উদ্দিন, উনি অনেক সুস্থ। হাসপাতালে ভর্তি আছেন। উনার অস্ত্রোপচার হবে। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তা'লার কাছে দোয়া করি, যাতে আল্লাহ তা'লা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করেন। যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারেন এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে তা বাস্তবায়ন করতে পারেন।”
বক্তব্যে তিনি আরও বলেন, “আল্লাহর কাছে দোয়া করবো, যাতে আল্লাহ তা'য়ালা খুনি হাসিনাকে, যার ফাঁসির রায় হয়েছে; তাকে ভারত থেকে ধরে বাংলাদেশে এনে সেই রায় বাস্তবায়ন করার তৌফিক দান করেন।” পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শহীদ উসমান হাদিসহ সকল শহীদদের জান্নাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
এনসিপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহার ফকির, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ ময়মনসিংহ বিভাগের চার জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে