ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার, সিঙ্গাপুর নেওয়া স্থগিত
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য এখনই দেশের বাইরে নেওয়া হচ্ছে না। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে দীর্ঘ আকাশপথ ভ্রমণের উপযোগী না হওয়ায় সিঙ্গাপুর নেওয়ার পূর্বপরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালেই তাঁর চিকিৎসা চলবে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম শুক্রবার (১৩ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাসের চিকিৎসার জন্য একটি উচ্চপর্যায়ের ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। বোর্ডের সুপারিশ এবং পরিবারের সম্মতিতে আজ তাঁর মস্তিষ্কে একটি জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সফল অস্ত্রোপচার শেষে তাঁকে বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, জুমার নামাজের পর রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ও চিকিৎসার সর্বশেষ আপডেট শোনেন। প্রধানমন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে দেশীয় চিকিৎসকদের ওপরই তাঁরা আস্থা রাখছেন। তবে পরবর্তীতে প্রয়োজন হলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা