ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট প্রধানমন্ত্রী পর্যায়ের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন এবং এসব উদ্যোগের জন্য প্রধান উপদেষ্টাকে প্রশংসা জানান।
রোববার (১৪ জুলাই) দিবাগত রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। জুটের সঙ্গে ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের জন্য নবনিযুক্ত বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে।
আলোচনায় জোহানেস জুট বলেন, বাংলাদেশ এগোলে পুরো দক্ষিণ এশিয়া এগোবে। আলাদা থাকলে আমাদের অগ্রগতি হবে না। আমাদের আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে হবে। আমাদের একটি মহাসাগর রয়েছে এটি আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ।
তিনি বলেন, বিশ্বের বহু দেশে তরুণ জনগোষ্ঠীর অভাব রয়েছে। আমরা সবাইকে বলেছি আপনারা আপনাদের শিল্পকারখানা বাংলাদেশে আনুন, আমরা প্রয়োজনীয় সহায়তা দেব। বাংলাদেশকে আমরা একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।
বৈঠকে নারী ক্ষমতায়নে ড. ইউনূসের ভূমিকারও প্রশংসা করেন জুট। তিনি বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশে মেয়েদের জন্য যে শিক্ষাবৃত্তি কর্মসূচি চালু হয়েছিল, তা এখন অন্য দেশেও মডেল হিসেবে অনুসরণ করা হচ্ছে। আমরা বাংলাদেশের তরুণদের জন্য সুযোগ সৃষ্টি এবং দক্ষতা বৃদ্ধিতে পাশে থাকতে প্রস্তুত।
তিনি আরও জানান, গত অর্থবছরে বাংলাদেশে বিশ্বব্যাংকের অর্থায়ন ছিল ৩ বিলিয়ন ডলারের বেশি, এবং আগামী তিন বছরেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও উপস্থিত ছিলেন। তিনি চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিষয়ে হালনাগাদ তথ্য উপস্থাপন করে জানান, নতুন পরিচালন ব্যবস্থার অধীনে এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম উল্লেখযোগ্য হারে বেড়েছে।
তিনি আরও বলেন, আমাদের পরিকল্পনা এটিকে আরও কার্যকর ও সম্প্রসারিত করা। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে আমরা নিট বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই)-এ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করেছি, যার পেছনে মূলত ইন্ট্রা-কম্পানি ঋণ এবং শক্তিশালী ইকুইটি বিনিয়োগ ভূমিকা রেখেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত