ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সোহাগ হ’ত্যা: অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
ঢাকার ঐতিহাসিক মিটফোর্ড হাসপাতালের সামনে নির্মমভাবে খুন হওয়া ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ হত্যাকাণ্ডে জড়িত থাকা নান্নুকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (গতকাল) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে র্যাব-১১-এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
এর আগে, গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে ভয়াবহ এই হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগকে পরিকল্পিতভাবে ডেকে এনে পিটিয়ে, মাথায় ইট-পাথর দিয়ে আঘাত করে তার শরীর থেঁতলে ফেলা হয়। হত্যার আগে তাকে বিবস্ত্র করা হয় এবং হামলাকারীদের কয়েকজন তার ওপর লাফাতে থাকে যা এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করে।
পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্যমতে, পুরান ঢাকার কিছু যুবকের সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে সোহাগ ওই দিন দুপুরে তাদের ডাকে সাড়া দিয়ে সেখানে যান। সন্ধ্যার দিকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। নিহত সোহাগ ভাঙারির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন পুরনো তামার তার, অ্যালুমিনিয়ামের শিটসহ বিভিন্ন ধাতব সামগ্রী কেনাবেচা করতেন।
পরিবার জানায়, একসময় সোহাগ যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদরে। পেছনে রেখে গেছেন স্ত্রী ও দুটি সন্তান ১৪ বছর বয়সী মেয়ে সোহানা ষষ্ঠ শ্রেণিতে এবং ১১ বছরের ছেলে সোহান চতুর্থ শ্রেণির ছাত্র।
হত্যাকাণ্ডের পরদিন, বৃহস্পতিবার, নিহত লাল চাঁদ সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনকে নামীয় আসামি করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
রাজধানীর জনবহুল এলাকায় প্রকাশ্যে সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা সর্বত্র তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত