ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নির্বাচন বানচাল ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিতেই এই হত্যাকাণ্ড: দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, "বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ বন্ধ ও নির্বাচন যেন না হয় তার জন্য মিটফোর্ডে হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।"
আজ সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ইমামের ওপর হামলা ও খুলনায় সাবেক যুবদল নেতা হত্যার প্রসঙ্গ তুলে শামসুজ্জামান দুদু বলেন, "চাঁদপুরে মসজিদের ইমামের ওপর হামলা হয়েছে। খুলনায় সাবেক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। এসব নির্বাচন বানচাল ও দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্য ঘটানো হচ্ছে।"
মিটফোর্ডের মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, "আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাই, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।"
নিহত সোহাগকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, "যে ছেলেটি নিহত হয়েছে, সে যুবদলের কর্মী। তাকে উদ্দেশ্য করে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দলের নেতা বলেছেন, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই। আমি বলব, যারা নির্বাচন পেছাতে চায় তাদের উদ্দেশ্য গণতন্ত্রের পক্ষে নয়।"
স্বৈরতন্ত্র পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, "এই প্রতিষ্ঠায় যারা বাধা দেবেন, ইতিহাসে তাদের নাম স্বৈরাচারের দোসর হিসেবে লেখা হবে। বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছেন, স্লোগান দিচ্ছেন, তাদের বলব বুঝেশুঝে কথা বলবেন। এ দেশের গণতন্ত্রের জন্য বিএনপি যে রক্ত দিয়েছে তা অপূরণীয়।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী