ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
শিল্পখাতে ধাক্কা: মূলধনি যন্ত্র আমদানিতে বড় পতন
২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশে মূলধনি যন্ত্রপাতির আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে । বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ ব্যালান্স অব পেমেন্টস (বিওপি) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট ২৬২ কোটি ২৪ লাখ ডলারের মূলধনি যন্ত্রপাতি আমদানি হয়েছিল দেশে, যা আগের অর্থবছরের সময়ের তুলনায় ১৯.৬ শতাংশ কম। এর আগে ২০২৩-২৪ অর্থবছরের এই সময়ে আমদানি হয়েছিল ৩২৫ কোটি ৯৫ লাখ ডলারের যন্ত্রপাতি।
মূলধনি যন্ত্র আমদানির এই নিম্নগামী প্রবণতা দেশের সামগ্রিক বিনিয়োগ ও শিল্প খাতে একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে উৎপাদন ও রপ্তানিনির্ভর খাতগুলোতে এর প্রভাব পড়তে শুরু করেছে।
বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক প্রকাশনা উইকলি সিলেকটেড ইকোনমিক ইন্ডিকেটরস এর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে মূলধনি যন্ত্রপাতি আমদানির উদ্দেশ্যে খোলা ঋণপত্র কমেছে ২৭.৪৬ শতাংশ এবং নিষ্পত্তির হার কমেছে ২৫.৫৬ শতাংশ।
খাতভিত্তিক বিশ্লেষণ:
মূলধনি যন্ত্র আমদানির ওপর এই নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়েছে টেক্সটাইল, লেদার, জুট, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস ও প্যাকেজিং খাতে।
টেক্সটাইল খাত:এই খাতে এলসি খোলা কমেছে ২২.০৭ শতাংশ, আর নিষ্পত্তি কমেছে ২৪.৩৮ শতাংশ।
লেদার/ট্যানারি খাত:এলসি কমেছে ২৪.৬ শতাংশ, যদিও নিষ্পত্তি তুলনামূলকভাবে কমেছে মাত্র ০.৫৩ শতাংশ।
জুট খাত:এখানে এলসি খোলা কমেছে ৬.৬৫ শতাংশ এবং নিষ্পত্তি কমেছে ১৫.৬৭ শতাংশ।
ফার্মাসিউটিক্যালস ও প্যাকেজিং খাত:এসব খাতেও আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস লক্ষ্য করা গেছে, যদিও নির্দিষ্ট হার প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ার তিনটি প্রধান কারণ রয়েছে সেগুলো হলো: ডলারের সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ এবং উচ্চ শুল্ক ও সুদের হার। এ প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে উৎপাদনশীল খাতগুলোতে স্থবিরতা দেখা দিতে পারে এবং বিনিয়োগ প্রবাহ হ্রাস পেতে পারে, যা সামগ্রিক অর্থনীতির জন্য অশনিসঙ্কেত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ