ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
প্রফেসর রুবায়েত ফেরদৌসের পিতার মৃত্যুতে ডুয়া’র শোক প্রকাশ
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)-এর নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, বিশিষ্ট শিক্ষক ও সমাজ বিশ্লেষক প্রফেসর রুবায়েত ফেরদৌসের পিতা ফজুলর রহমানের ইন্তেকালে ডুয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) এক শোকবার্তায় ডুয়া’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁরা বলেন, প্রফেসর রুবায়েত ফেরদৌস আমাদের দেশের প্রগতিশীল বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলের একজন উল্লেখযোগ্য ব্যক্তি। তাঁর পিতার ইন্তেকাল নিঃসন্দেহে তাঁর ব্যক্তিজীবনে এক গভীর শোক ও অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। আমরা তাঁর এই দুঃসময়ে তাঁর পাশে রয়েছি এবং পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি, যেন তিনি ও তাঁর পরিবার এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য লাভ করেন।
উল্লেখ্য, ফজুলর রহমান গতকাল সোমবার (১৪ জুলাই) বার্ধক্যজনিত কারণে জামালপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা