ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবির বিভিন্ন হলে জুলাই বর্ষপূর্তি উদযাপন
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে মঙ্গলবার নানা কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ‘বিপ্লব ও প্রতিবাদের অনন্য অধ্যায়: জুলাই স্মরণে’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরে তিনি হলে ‘জুলাই প্রতিরোধ প্রাঙ্গণ’-এর উদ্বোধন করেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, অকুতোভয় তরুণদের নেতৃত্বে আমরা জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। এক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
এছাড়া, অমর একুশে হলে আলোচনা সভা, স্মৃতিচারণ ও প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদ্যাপন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)