ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সীমিত সামর্থ্যের মধ্যেও শিক্ষার্থীদের পাশে আছি : ড্যানী
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) সদস্য সচিব আব্দুল বারী ড্যানী বলেন, আমাদের সামর্থ্য সীমিত। এর মধ্যেও আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর। সেই চেষ্টা আমরা সবসময় অব্যাহত রাখবো।
শনিবার (৫ জুলাই) সকালে অ্যালামনাই ফ্লোরে ডুয়ার বৃত্তি প্রদানের লক্ষ্যে সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রমের উদ্বোধন সভায় এ কথা বলেন তিনি।
আব্দুল বারী ড্যানী বলে, আমাদের যদি সামর্থ্য থাকতো আমরা সবাইকে বৃত্তি দিতাম। সীমিত সামর্থ্যের মধ্যে আমরা যতজনকে পারি ততজনকে বৃত্তি দিবো। আগে ডুয়া আড়াই হাজার টাকা করে বৃত্তি দিতো এখন আমরা ৩ হাজার টাকা করে বৃত্তি দিচ্ছি। যারা শারীরিকভাবে অক্ষম তাদের শতভাগকেই আমরা বৃত্তির আওতায় নিয়ে আসছি।
তিনি বলেন, তোমরা যখন প্রতিষ্ঠিত হবে তোমরাও অসচ্ছল এক-দুইজন শিক্ষার্থীর দায়িত্ব নিবা। তোমাদের সামর্থ্যের মাধ্যমে যেন এগিয়ে যেতে পারে সেইসব পিছিয়ে পড়া শিক্ষার্থী। এসময় তিনি শিক্ষার্থীদের সহায়তায় ধনাঢ্য ব্যক্তি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান ড্যানী।
ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, এখানে যারা আছে সবাই বৃত্তি পাওয়ার যোগ্য। তোমরা সবাই যোগ্য। ঢাকা ইউনিভার্সিটিতে সবাই সুযোগ পায় না। যেকোনো প্রয়োজনে আমাদের অফিসে আসবে।
তিনি বলেন, তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে আমি এখনো ঢাবির ছাত্র। কোন সময় হতাশ হবা না কারণ তোমরা ঢাবির ছাত্র, আমরা তোমাদের সঙ্গে আছি।
ডুয়ার সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সবসময় চেষ্টা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার। আজকে আমরা অনেক কঠিন কাজ করতে যাচ্ছি। আমি যখন ছাত্র ছিলাম তখন আমারও বৃত্তির প্রয়োজন ছিলো। আজকে এখানে যারা আছেন সবারই এই বৃত্তির প্রয়োজন। কিন্তু এতোজন থেকে বাছাই করার কাজটি অনেক কঠিন।
তিনি বলেন, এই শিক্ষার্থীরাই এখান থেকে পাশ করে বের হয়ে অনেক বড় কিছু হবে কিন্তু কখনো যাতে ভুলে না যায় যে আমি এইরকম সংগ্রাম করে এসেছি। যারা অসচ্ছল তাদের প্রতি যাতে তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও সেই কামনা করছি।
এছাড়াও উপস্থিত আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, ডুয়া নিউজের সম্পাদক আবদুস সাত্তার মিয়াজী, সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, ডুপডার সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী, অধ্যাপক জাকির হোসেন জামাল, সুভ্রা দেবনাথ প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি