ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মো. সাইফুল ইসলাম
'অ্যালামনাই হিসেবে শিক্ষার্থীদের পাশে থাকা আমাদের দায়িত্ব'
বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসেবে শিক্ষার্থীদের পাশে থাকা আমাদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য মো. সাইফুল ইসলাম।
আজ শনিবার (১২ জুলাই) ডুয়ার ৬ষ্ঠ দিনের বৃত্তির সাক্ষাৎকার গ্রহণকালে ডুয়া নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন তার সামর্থ দিয়ে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির আওতায় আনার কার্যক্রম চলছে। ডুয়ার কার্যক্রমগুলো সত্যিই শিক্ষার্থীবান্ধব। এই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসেবে শিক্ষার্থীদের পাশে থাকা আমাদের দায়িত্ব বলে মনে করছি।
তিনি জানান, এ বছর আমরা প্রায় ১২শ আবেদন পেয়েছি। সবার সাক্ষাৎকার হচ্ছে এবং আমরা যাচাই-বাছাই করে চূড়ান্ত করব। সামর্থ থাকলে আমরা সবাইকে এই বৃত্তির আওতায় আনতে পারতাম।
মো. সাইফুল ইসলাম বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন এভাবে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের মধ্যে যারা বাহিরে আছে তারা যেন আরও বেশি সহযোগিতা করে। সবার সহযোগিতায় আমরা বৈষম্যমূলক এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় গঠন করতে চাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত