ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবি মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ইফতার মাহফিল ও মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ফ্লোরে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা ও ইফতার মাহফিল আয়োজিত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও স্কাই প্লাস গ্রুপের সিইও খন্দকার মো. রফিক হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কানিজ মওলা এবং সহ-সভাপতি ও মার্কটেল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. শরিফুল ইসলাম দুলু। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)-র সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী।
ইফতার মাহফিলে মার্কেটিং বিভাগের বিভিন্ন ব্যাচের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘ দিন পর প্রিয় সহপাঠী, অগ্রজ ও অনুজদের সাথে মিলিত হতে পেরে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে পুরনো স্মৃতি রোমন্থন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভাতৃত্বের বন্ধন পুনরুজ্জীবিত করার এক অনন্য সুযোগে পরিণত হয়।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিল শেষে সকলে নৈশভোজে অংশ নেন এবং আগামীতে বিভাগের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল