ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সম্প্রীতির বন্ধনে ঢাবি ইসলামের ইতিহাস বিভাগের ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে ‘ইফতার মাহফিল ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৪ মার্চ) অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ফ্লোরে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা ও ইফতার মাহফিল আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. হাবিবা খাতুন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক এবং কলা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
সমিতির সভাপতি মিসেস শবনম শেহনাজ চৌধুরী (দীপা)-র সভাপতিত্বে এই ইফতার মাহফিলে বিভাগের বিভিন্ন ব্যাচের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘ দিন পর সহপাঠী ও অগ্রজ-অনুজদের সাথে মিলিত হতে পেরে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভাতৃত্বের বন্ধন পুনরুজ্জীবিত করার এক অনন্য সুযোগ হিসেবে গণ্য হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?