ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
'বৃত্তি সংখ্যা আরও বাড়ানোর চিন্তা করছে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন'
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসিসেয়শন শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর চিন্তা করছে বলে মন্তব্য করেছেন ডুয়া’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ৬ষ্ঠ দিনের বৃত্তি আবেদনকারীদের সাক্ষাৎকার অনুষ্ঠানের আহ্বায়ক রশিদ আহমেদ মামুন।
আজ শনিবার ( ১২ জুলাই) সকাল এগারোটায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অফিসে ঢাকা বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে ডুয়া নিউজকে তিনি এ কথা জানান।
তিনি বলেন, অসচ্ছল, গরীব এবং মেধাবী শিক্ষার্থীদেরকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তি দিয়ে আসছে। এই বৃত্তিতে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের সহযোগিতা করে থাকেন। এই বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে গিয়েছেন সেসব প্রতিষ্ঠিত ব্যক্তি এবং ব্যবসায়ী অ্যালামনাইদের অনুদান দিয়েই আমরা এই কার্যক্রম পরিচালনা করছি।

এসময় সাক্ষাৎকার বোর্ডে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত আছেন- গোলাম মেজবাহ উদ্দিন মাসুদ, রাশেদা আরজু, আতিকুর রহমান লিপন, ফাহমিদা জাহান বিউটি, মো. শামসুল আলম দুলাল, আরজু নাসরিন পনি ও নাজনীন জাহান।
উল্লেখ্য, বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ৩৪১ জন শিক্ষার্থীকে ‘সাধারণ ক্যাটাগরি’ এবং ১০০ জন ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীকে ‘বিশেষ ক্যাটাগরিতে’ বৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)