ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ইবিতে শিক্ষার্থীর মৃত্যু: প্রশাসনের ব্যাখ্যা প্রেস ব্রিফিংয়ে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেছে।
রোববার (২০ জুলাই) সকাল সোয়া ১১টায় ভিসি অফিসের সভাকক্ষে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী সাংবাদিকদের ব্রিফ করেন।
বক্তব্যের শুরুতে ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. এয়াকুব আলী শিক্ষার্থী সাজিদকে একজন মেধাবী, সজ্জন ও সংস্কৃতিমনা শিক্ষার্থী হিসেবে উল্লেখ করেন বলেন, তার মৃত্যুতে আজ বিশ্ববিদ্যালয়ে শোক চলছে।
তিনি জোর দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো গাফিলতি নেই। ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর, ছাত্র উপদেষ্টা সকলেই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের দুর্ভাগ্য, আমরা সাজিদকে হারিয়েছি, বলেন তিনি।
সাজিদের মৃত্যু অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মনে যাতে দ্বিধা না থাকে, সে জন্য আমরা পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আন্তরিকভাবে কাজ করছি।
শিক্ষার্থীদের দাবিগুলোকে যৌক্তিক বলে স্বীকার করে তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান ড. এয়াকুব আলী। তিনি আরও জানান, সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি, প্রতিরাতে একজন হাউস টিউটর ও একজন সহকারী প্রক্টর দায়িত্বে থাকবেন। বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ও উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকট নেই। তবে যোগাযোগের ঘাটতির কারণে নিরাপত্তাব্যবস্থায় কিছু দুর্বলতা ছিল, যা আমরা স্বীকার করছি।
তিনি আরও জানান, সাজিদের মৃত্যুর খবর পাওয়ার পরপরই তারা কুষ্টিয়ায় ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।
প্রক্টর প্রফেসর ড. মো. শাহীনুজ্জামান সাংবাদিকদের জানান, ইতোমধ্যেই সার্চলাইট এবং স্ট্রিট লাইট স্থাপনের মধ্য দিয়ে ক্যাম্পাসে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। গতকাল থেকে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়