ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময়ের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এই অভ্যুত্থানের মধ্য দিয়েই দেশ ফ্যাসিবাদ ও তাবেদারির রাজনীতি থেকে বেরিয়ে একটি নতুন গণতান্ত্রিক পথচলা শুরু করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। একইসঙ্গে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে তিনি অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে আত্মদানকারী শহীদ ও আহতদের জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি জানান, এই গণঅভ্যুত্থানে প্রায় ৩০ হাজার মানুষ আহত ও পঙ্গু হয়েছেন এবং পাঁচ শতাধিক মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। আহতদের চিকিৎসা সহায়তার জন্য সরকার ১২৪৩টি স্বাস্থ্য কার্ড দিয়েছে এবং গুরুতর আহত ১৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।
শহীদদের স্মৃতি সংরক্ষণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি। এর অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং ঢাকায় জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে।
রাষ্ট্রপতি আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই সংসদের কার্যক্রম শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও তিনি স্মরণ করেন এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন।
অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে। ২০২৬ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৮.৫৮ শতাংশে নেমেছে এবং ভবিষ্যতে তা আরও কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
ব্যাংকিং খাত ও পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কঠোর উদ্যোগ নেবে বলেও রাষ্ট্রপতি জানান। তিনি বলেন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। একইসঙ্গে পুঁজিবাজারে অনিয়ম তদন্তের জন্য একটি পৃথক কমিশন কাজ করবে, যা অতীত শাসনামলে সংঘটিত অনিয়মগুলো খতিয়ে দেখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ