ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলটেবিল বৈঠক, যা আলোচনা হলো
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাক্ষেত্রে নারীর ব্যাপক অগ্রগতি হলেও নীতি-নির্ধারণী পর্যায়ে ও মানসম্মত কর্মসংস্থানে নারীরা এখনো পিছিয়ে রয়েছেন। এই বৈষম্য দূর করতে নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নিম্ন আয়ের নারীদের জন্য ‘কমিউনিটি বেইজড ডে-কেয়ার’ বা শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
বুধবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিজিডিএস)-এর উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের সভাকক্ষে 'From Policy to Praxis: Institutionalizing Rights, Justice and Action for Women and Girls in Bangladesh' শীর্ষক এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ড. সায়মা হক বিদিশা বলেন, জাতীয় বাজেটে নারী উন্নয়ন ও কর্মসংস্থান খাতে সুনির্দিষ্ট বরাদ্দের অভাব রয়েছে। বিশেষ করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, শ্রম এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমে নারীদের আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি ‘কেয়ার গিভিং’ বা সেবা প্রদান খাতকে একটি মাঝারি-দক্ষতার (মিড-স্কিল) পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান, যাতে দেশে ও বিদেশে নারীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
শিশু দিবাযত্ন কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, “ডে-কেয়ারের ধারণাকে কেবল অভিজাত শ্রেণির গণ্ডিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। তৈরি পোশাক কারখানার শ্রমিক এবং বস্তিবাসী নিম্ন আয়ের কর্মজীবী নারীদের সন্তানদের নিরাপত্তার জন্য রাষ্ট্র ও সমাজকে দায়িত্ব নিয়ে কমিউনিটি বেইজড ডে-কেয়ার সেন্টার গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বেসরকারি খাতকে উৎসাহিত করতে বাজেটে বিশেষ প্রণোদনা দেওয়া যেতে পারে।”
সিজিডিএস-এর পরিচালক অধ্যাপক ড. সানজীদা আখতারের সঞ্চালনায় বৈঠকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান সম্মানিত অতিথি এবং যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ্-এর সিনিয়র ফ্যাকাল্টি ডা. হালিদা হানুম আখতার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আয়েশা বানু।
বৈঠকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ পুলিশ, ব্র্যাক ও মহিলা পরিষদসহ বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা জেন্ডার সংবেদনশীল দৃষ্টিভঙ্গি তৈরিতে পরিবার ও গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)