ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সুন ওয়েইডং
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে শিগগিরই ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। আগামী ২ এপ্রিল থেকে শুরু হওয়া তার দুই দিনের এই সফরকে নতুন সরকার গঠনের পর বেইজিংয়ের পক্ষ থেকে প্রথম উচ্চপর্যায়ের সফর হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়টি নিশ্চিত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, মূলত বাংলাদেশ ও চীনের মধ্যে অনুষ্ঠিতব্য ১৪তম পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বা ডিপ্লোম্যাটিক কনসালটেশনে অংশ নিতেই সুন ওয়েইডংয়ের ঢাকা সফর। ওই বৈঠকে চীনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি, আর বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
এই বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, সফরকালে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা ও কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশা, এই সফর ও বৈঠকের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে এবং বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো খাতে চীনের সহযোগিতা বাড়তে পারে।
ঢাকায় অবস্থানকালে সুন ওয়েইডং শুধু পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকেই অংশ নেবেন না, তিনি সরকারের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে।
এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী সময়ে চীনের বিশেষ বাণিজ্য সুবিধা—এসব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় প্রাধান্য পেতে পারে বলে কূটনৈতিক সূত্রে ধারণা করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ