ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ঢাবি জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ২০ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: পড়াশোনায় অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও বর্ষের ২০ জন শিক্ষার্থীকে ‘জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদান করা হয়েছে। আজ ১১ মার্চ ২০২৬ বুধবার উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
অনুষ্ঠানে ২০২৩-২০২৪ সেশনের ১০ জন এবং ২০২৪-২০২৫ সেশনের ১০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ৫ হাজার টাকা করে চেক দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মি. দেবাশীষ পাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং শহিদ বুদ্ধিজীবী ডাঃ মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ তানভীর আলী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি শুধু টাকার অংক দিয়ে পরিমাপ করা যাবে না; এটি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে এবং গত দেড় বছরে ট্রাস্ট ফান্ড গঠনের সংখ্যা ২০০% বৃদ্ধি পেয়েছে। সমাজের সঙ্গে সম্পর্ক জোরদারের কারণেই এই সাফল্য এসেছে জানিয়ে তিনি শিক্ষার্থীদের সমাজের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানান।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত ১০ শিক্ষার্থী হলেন: সুজিত কুমার (গণযোগাযোগ ও সাংবাদিকতা), শাওন মিস্ত্রী (ইংলিশ ফর স্পিকারস্ অফ আদার ল্যাংগুয়েজেস), দ্বীপ মল্লিক (টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি), কাজল চন্দ্র রায় (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), পরশ চন্দ্র রায় (সমাজবিজ্ঞান), চন্দন কুমার বিশ্বাস (ম্যানেজমেন্ট), রাহুল সাহা (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), রানা দাস (পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ), ঝলক দাস (জাপানিজ স্টাডিজ) এবং জয় গোলদার (সংস্কৃত)।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত ১০ শিক্ষার্থী হলেন: বিল্পব মন্ডল (উদ্ভিদবিজ্ঞান), গৌরব চৌধুরী (সংস্কৃত), ইমন বাড়ৈ (উদ্ভিদবিজ্ঞান), দীপংকর বালা (সংস্কৃত), মুন সরকার (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), সুমন চন্দ্র রায় (ভাষাবিজ্ঞান), আবির সরকার (ফিন্যান্স), ঘনশ্যাম মন্ডল (ভাষাবিজ্ঞান), সরল সরকার (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি) এবং হরিদাস বাইন (আবহাওয়া বিজ্ঞান)।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)