ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মামলার মুখে রাশিয়ান মডেল মনিকা কবির
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণের সময় এক বৃদ্ধ পথচারীকে প্রকাশ্যে মারধর ও সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দিয়ে হেয় করার অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত মডেল ও ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে গুলশান-২ এলাকার ‘রয়েল ব্লু’ ভবনের বিপরীত পাশের রাস্তায় এক বৃদ্ধ ব্যক্তি ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মনিকা কবির টিকটক ভিডিও তৈরি করছিলেন। হঠাৎ পথচারী ওই বৃদ্ধের ব্যাগের কোনা মনিকার শরীরে লাগে। এতেই ক্ষিপ্ত হয়ে মনিকা কবির ওই বৃদ্ধের ওপর চড়াও হন এবং তাকে লক্ষ্য করে ব্যাগ ছুড়ে মারেন ও শারীরিক লাঞ্ছনা করেন।
অভিযোগে আরও বলা হয়, মনিকা কবির সচেতনভাবে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন এবং পরবর্তীতে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এর ফলে ভুক্তভোগী ওই বৃদ্ধ সামাজিকভাবে চরম অপমান ও হেয় প্রতিপন্ন হয়েছেন। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে মামলাটি করা হয়েছে। বাদী সাজ্জাদ আল ইসলাম আদালতে আসামির বিরুদ্ধে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, মডেল মনিকা কবির বিভিন্ন সময় তাঁর বিচিত্র সব ভিডিওর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ও সমালোচিত হয়েছেন। তবে একজন প্রবীণ নাগরিকের সঙ্গে তাঁর এমন অমানবিক আচরণে নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক