ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
আজ থেকে আপনারা আর কোনো দলের নন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রতি দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেন, ‘আজ থেকে আপনারা আর কোনো দলের নয়। আপনারা এই সংসদের স্পিকার।’
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রবীণ পার্লামেন্টারিয়ান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হিসেবে নির্বাচিত হন। ডেপুটি স্পিকার পদে শপথ গ্রহণ করেন ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকার নির্বাচিত হওয়ার পর হাফিজ উদ্দিন বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়ান।
নিরপেক্ষতার খাতিরে পদত্যাগের বিষয়টি স্পষ্ট করে হাফিজ উদ্দিন বলেন, তিনি এখন শুধুমাত্র সংসদের হয়ে কাজ করবেন। প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে তার বক্তব্যে তিনি জানান, ‘রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে জাতীয় সংসদ।’
বিরোধী দলের প্রধান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আজকের এই সংসদ চব্বিশের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সংসদ। দেশের সংসদ ও সংসদীয় রাজনীতি আগে খুব কম সময় কার্যকর ছিল। বেশিরভাগ সময়ে এই সংসদ ছিল ডামি সংসদ। যারা অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, তাদের অনেকেই সুবিচার করতে পারেননি।’
তিনি আরও বলেন, ‘আপনি ইতোমধ্যে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এখন আপনি সবার। আমরা মনে করি, আপনার কাছে সরকারি দল ও বিরোধী দল আলাদা কিছু হবে না।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)