ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঈদের ছুটিতে বাড়বে টহল-অতিরিক্ত পুলিশ ফোর্স: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদের ছুটিতে টহল বৃদ্ধি এবং প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ফেব্রুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
ভারপ্রাপ্ত কমিশনার বলেন, “ঈদে ঢাকা ছেড়ে অধিকাংশ মানুষ গ্রামে চলে যাবে। এই সময়ে রাজধানী ফাঁকা হওয়ার সুযোগে যাতে কোনো ধরনের চুরি, ছিনতাই কিংবা অজ্ঞান/মলম পার্টির অপতৎপরতা না ঘটে, সে জন্য পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রতিটি সদস্যকে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে যাতে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হয়।”
সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম জানান, গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে বিশেষ নজরদারি টিম কাজ করবে। ঈদযাত্রার ভিড় সামলাতে ও শৃঙ্খলা ফেরাতে টার্মিনালগুলোতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে আরও জানানো হয়:
ঈদের ছুটিতে ঢাকার প্রতিটি বিট অনুযায়ী পুলিশি টহল (পেট্রোল ডিউটি) বহুগুণ বাড়ানো হবে।
শপিং মল ও বড় বাজারগুলোর সিসিটিভি ক্যামেরা সচল থাকার বিষয়টি নিয়মিত মনিটরিং করা হবে।
নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
সভায় গত ফেব্রুয়ারি মাসে ঢাকার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে অসামান্য অবদানের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। অপরাধ নিয়ন্ত্রণে সাফল্যের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করেন ডিএমপির ভারপ্রাপ্ত প্রধান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি