ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণা
শিক্ষক সংকটসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
আজ রবিবার (২০ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন তারা।
শিক্ষার্থীরা জানান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো প্রতিষ্ঠালগ্ন থেকেই নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছে। তীব্র শিক্ষক সংকট, পর্যাপ্ত ল্যাব সুবিধার অভাবসহ নানা সমস্যায় তারা দীর্ঘদিন ধরে ভুগছেন। এসব সংকট নিরসনে শিক্ষার্থীরা ৮ দফা দাবি উত্থাপন করেছেন।
শিক্ষার্থীদের উত্থাপিত ৮ দফা দাবিগুলো হলো—১. শিক্ষক সংকটের স্থায়ী সমাধান।২. ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন এবং পর্যাপ্ত জনবল নিয়োগ।৩. ক্যাম্পাসে বাজেট বা বরাদ্দ বৃদ্ধি।৪. তিন মাসের মধ্যে মার্কশিটসহ ফলাফল প্রকাশ।৫. সেমিস্টার ও রিটেক ফি হ্রাস।৬. শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করা।৭. প্রতিটি সেমিস্টার ছয় মাসের মধ্যে সম্পন্ন করা।৮. ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু করা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের শাটডাউন কর্মসূচি চলমান থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম