ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
ছয় কোম্পানির শেয়ারে কমেছে বিদেশি বিনিয়োগ
গত জুন মাসে ০.১০ শতাংশের বেশি বিদেশি বিনিয়োগ কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানিতে। কোম্পানিগুলো হলো- বাটা সু, সিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যমুনা অয়েল, রেকিট বেনকিজার এবং রেনেটা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাটা সু
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার এবং পরিশোধিত মূলধন ১৩ কোটি ৬৮ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে মে মাসে ছিল ১.২১ শতাংশ, যা জুন মাসে ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১.১১ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ১৯.৩৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৯.৫৩ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য বাটা সু ডিভিডেন্ড দিয়েছে ৪৫৫ শতাংশ ক্যাশ।
সিটি ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৫২ কোটি ১২ লাখ ২২ হাজার ৬৯টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৫২১ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে মে মাসে ছিল ৬.৭১ শতাংশ, যা জুন মাসে ০.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬.৫৩ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৩০.৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ২২.৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪০.৬১ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য সিটি ব্যাংক ডিভিডেন্ড দিয়েছে ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টক।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১২০ কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৩৭৯টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ২০৮ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে মে মাসে ছিল ০.৮০ শতাংশ, যা জুন মাসে ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.৬৭ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৫.৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ২৮.৮৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৪.৫৭ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কোন ডিভিডেন্ড দেয়নি।
যমুনা অয়েল
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০টি এবং পরিশোধিত মূলধন ১১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে মে মাসে ছিল ০.৫০ শতাংশ, যা জুন মাসে ০.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.২৬ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে সরকারের কাছে ৬০.০৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ৩০.৫৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৯.০৮ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য যমুনা অয়েল ডিভিডেন্ড দিয়েছে ১৫০ শতাংশ ক্যাশ।
রেকিট বেনকিজার
কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪৭ লাখ ২৫ হাজার এবং পরিশোধিত মূলধন ৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে মে মাসে ছিল ১.৪২ শতাংশ, যা জুন মাসে ০.২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১.১৫ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৮২.৯৬ শতাংশ, সরকারের কাছে ৩.৭৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ৫.৮২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.৩০ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য রেকিট বেনকিজার ডিভিডেন্ড দিয়েছে ৩৩৩০ শতাংশ ক্যাশ।
রেনেটা
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০টি এবং পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে মে মাসে ছিল ২০.০৪ শতাংশ, যা জুন মাসে ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯.৯৪ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৫১.২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ২১.৮৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.৯১ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য রেনেটা ডিভিডেন্ড দিয়েছে ৯২ শতাংশ ক্যাশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’