ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে শেয়ারবাজারের সূচক
সূচকের ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ রোববার (২০ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পরিমাণ দাঁড়িয়েছে তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। তবে এদিন সূচক বাড়লেও লেনদেনে খব বেশি গতি ছিল না। যে কারণে দিনশেষে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে। এদিন সিএসইর লেনেদেনে বড় উল্লম্ফন দেখা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬১.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৪ পয়েন্টে, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১০ এপ্রিল ডিএসইর সর্বোচ্চ সূচক ছিল ৫ হাজার ২০৫ পয়েন্টে। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৭.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৭.১৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪২.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭৮.৭৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৮০টির দর বেড়েছে, ১৪৬টির দর কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৭৭৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ১৬ জুলাই লেনদেন হয়েছিল ৭৮৯ কোটি ৬৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৩ কোটি ৭৭ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৩টির, কমেছে ৭৮টির এবং পরিবর্তন হয়নি ২৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৬.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৭৬.৪৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৩২.১৭ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে