ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের তথ্য চাইল ইসি, ডিসিদের চিঠি
গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিস্তারিত তথ্য চেয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তথ্য পাঠাতে বলা হয়েছে।
ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই চিঠি গতকাল রোববার পাঠানো হয়। এতে জানানো হয়, ঢাকার শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে সহায়তার অংশ হিসেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসব তথ্য চেয়েছে।
চিঠিতে কর্মকর্তাদের নাম, পিতামাতার নাম, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নম্বর, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং মোবাইল নম্বর ভোটকেন্দ্রভিত্তিক পাঠাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২২ জুন বিএনপি নেতা সালাহ উদ্দিন খান শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করেন। মামলায় ভোট কারচুপির অভিযোগ আনা হয়েছে।
মামলার পরপরই সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি সরকার নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠায়। নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরেই বিরোধী রাজনৈতিক দলগুলো করে আসছে।
নির্বাচন কর্মকর্তাদের তথ্য চাওয়া ও তদন্ত প্রক্রিয়া শুরু হওয়াকে দেশের নির্বাচন ব্যবস্থায় জবাবদিহিতার নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি