ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সম্পৃক্ততা নেই বলে বিবৃতি
এবার ফেনীতে এনসিপির সমাবেশ প্রতিহতের ঘোষণা ছাত্রদলের!
চকোরিয়ায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে বিরূপ মন্তব্যের জেরে বিএনপি-যুবদল-ছাত্রদলের রোষাণলে পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওইদিন এনসিপির সমাবেশের মঞ্চ ভাঙচুরসহ এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। এবার ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের সদ্য সাবেক সোনাগাজী উপজেলা সদস্যসচিব নুর আলম সোহাগ।
আজ রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
বক্তব্যে ছাত্রদল নেতা সোহাগ নুর বলেন, "নব্য রাজনৈতিক দলের আনকোরা এক নেতা, যে বয়সে আমার চেয়েও ছোট, সে আমাদের প্রাণের নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে। যদি সোমবার ফেনীতে অনুষ্ঠিতব্য এনসিপির সমাবেশের আগে তাদের নেতারা প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে তাদের ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না।"
তিনি আরও বলেন, "এ দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের। এই দেশে বাস করতে হলে জিয়া পরিবারের প্রতি শ্রদ্ধা-সম্মান রেখে থাকতে হবে। আপনারা জুলাই বেচার প্রক্রিয়া শুরু করেছেন। আপনারা ঢাকায় নেতৃত্ব দিয়েছেন, তৃণমূলে আমরা নেতৃত্ব দিয়েছি। জুলাই শুধু আপনাদের একার নয়, এটি গণমানুষের। যদি মুক্তিযুদ্ধের মতো একপাক্ষিক করার চেষ্টা চালিয়ে যান, তাহলে এ দেশের মানুষ আপনাদেরও বয়কট করবে।"
এদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী এনসিপির কর্মসূচি ঘিরে কঠোর হুঁশিয়ারি দিলেও এসব কর্মকাণ্ডে দলের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ফেনী জেলা বিএনপি। রবিবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এক যৌথ বিবৃতিতে এমনটি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে, আগামীকাল সোমবার ফেনীতে এনসিপির সমাবেশ প্রতিহত করা হবে—এটির সঙ্গে ফেনী জেলা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এসব গুজব যারা ছড়াচ্ছে, আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমাদের ধারণা তারা ফ্যাসিস্টদের দোসর। মিথ্যা গুজব ছড়িয়ে শান্ত ফেনীকে অশান্ত করার পাঁয়তারা করছে। ফেনী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কেউ যদি এ ব্যাপারে কোনো উষ্কানিমূলক মতামত দেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট