ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
সীতাকুণ্ডে দুর্বৃত্তদের আক্রমণে আ-হ-ত র্যাব সদস্য
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আবারও সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। অভিযানে যাওয়া র্যাব সদস্যদের ওপর দুর্বৃত্তরা চড়াও হলে একজন গুরুতর আহত হন এবং তিনজন সদস্যকে জিম্মি করে রাখার খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যে জানা যায়, জিম্মি র্যাব সদস্যদের উদ্ধারে ঘটনাস্থলে র্যাবের অতিরিক্ত ফোর্স অভিযান চালাচ্ছে।
চট্টগ্রাম র্যাব ও চট্টগ্রাম পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় সর্বোচ্চ সতর্কতা নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
চট্টগ্রাম র্যাবের এক কর্মকর্তা জানান, পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে জঙ্গল সলিমপুর এলাকায় প্রবেশ করে। এ সময় সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। হামলায় এক র্যাব সদস্য গুরুতর আহত হন এবং তিনজন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রাখে। আহত সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, হামলার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং র্যাবের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় চার দশক ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে কয়েক হাজার অবৈধ বসতি গড়ে উঠেছে। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে এলাকাটি দীর্ঘদিন ধরে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।
এলাকাটিতে এখনো সশস্ত্র পাহারা বজায় রাখা হয় এবং বহিরাগতদের প্রবেশ কার্যত নিয়ন্ত্রিত। জেলা প্রশাসন সূত্র জানায়, প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের এই জঙ্গল সলিমপুর এলাকায় লিংক রোডসংলগ্ন জমির বাজারমূল্য প্রতি শতকে ৯ থেকে ১০ লাখ টাকা। সব মিলিয়ে দখল হয়ে থাকা সরকারি খাস জমির আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা।
এই বিপুল অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করেই এলাকায় দীর্ঘদিন ধরে সংঘর্ষ, খুনোখুনি ও সন্ত্রাসী তৎপরতা চলে আসছে। গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র সংঘর্ষ আরও বেড়ে যায়। একাধিক হত্যাকাণ্ড ঘটে এবং সর্বশেষ দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হন।
এর আগে সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন দুই সাংবাদিক। অতীতে উচ্ছেদ ও পাহাড় কাটা বন্ধে অভিযান চালাতে গিয়েও একাধিকবার হামলার মুখে পড়ে প্রশাসন। ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার ওসি ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, এলাকাটির ভৌগোলিক অবস্থান এমন যে বাহিনীর গাড়ি প্রবেশ করলেই পাহারাদারদের মাধ্যমে সন্ত্রাসীরা আগাম সতর্ক হয়ে যায়। এরপর পাহাড়ের ওপর থেকে গুলি, ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, যা একক অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণকে কঠিন করে তোলে।
উল্লেখ্য, জঙ্গল সলিমপুরের সরকারি খাস জমিতে কারাগার, আইটি পার্কসহ অন্তত ১১টি বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও দীর্ঘদিন ধরে জমি উদ্ধার না হওয়ায় কোনো প্রকল্পই বাস্তবায়ন সম্ভব হয়নি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত