ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
সরকার ফারাবী: ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের ২৭তম ম্যাচে রংপুর রাইডার্স উত্তেজনাপূর্ণ ১১ রানের জয় পায় এবং নিশ্চিত করে প্লে-অফের চূড়ান্ত চার দল। হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ঢাকা ক্যাপিটালস। প্লে-অফে রংপুরের সঙ্গে যোগ করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে রংপুর শুরু থেকেই আত্মবিশ্বাস দেখায়। ওপেনিংয়ে ডেভিড মালান ও তাওহিদ হৃদয় জুটি বাঁধেন এবং পাওয়ারপ্লে ৬ ওভারে বিনা উইকেটে ৫০ রান তোলেন। দুই ওপেনারই ফিফটি স্পর্শ করেন মালান ৪৯ বলে ৭৮ এবং হৃদয় ৪৬ বলে ৬২ রান করে ইনিংস টানেন।
দুই ব্যাটার হারানোর পর কিছুটা চাপে পড়ে রংপুর। এরপর কাইল মেয়ার্স ১৬ বলে ২৪ রান এবং খুশদিল শাহ ৭ বলে ৬ রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে রংপুর ৪ উইকেটে ১৮১ রান করে থামে। ঢাকার বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন ২ উইকেট নেন, এবং তাসকিন আহমেদ ও মারুফ মৃধা ১টি করে উইকেট নেন।
জবাবে শুরুটা শক্তিশালী নেন উসমান খান, ১৮ রান করে দলের ইনিংসের মোমেন্টাম তৈরি করেন। তবে ওপেনার আব্দুল্লাহ আল মামুন ১৮ রানের মাথাতে আউট হন। পাওয়ারপ্লের ৬ ওভারে ঢাকা হারায় ৩ উইকেট এবং সংগ্রহ করে ৫৩ রান।
চারে নামা সাব্বির রহমান কিছুটা আশা দেখালেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ক্রিজে থাকা শামীম হোসেন পাটোয়ারী ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন দলের গতি বাড়াতে পারেননি; মিঠুন ২৯ বলে ২৫ এবং শামীম ১১ বলে ১০ রান করেন। শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ও ইমাদ ওয়াসিম ঝড়ে দলকে দ্রুত রান তুলতে সাহায্য করেন।
শেষ ২ ওভারে ঢাকা চাইছিল ৩৫ রান, ২০তম ওভারে দরকার ছিল ৩১ রান, যা তারা তুলতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ঢাকা থেমে যায় ১৭০ রানে।
রংপুরের বোলিংয়ে নাহিদ রানা ১১ রান খরচায় ৩ উইকেট নেন। ফাহিম আশরাফ ২ উইকেট নেন, এবং মুস্তাফিজুর রহমান ও রাকিবুল হাসান ১টি করে উইকেট নেন।
রংপুরের জয় এবং ঢাকার বিদায়ের মধ্য দিয়ে বিপিএলে প্লে-অফের উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল