ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অনিশ্চয়তার মুখে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচি আর জাতীয় দলের তারকাদের অনুপস্থিতি—এই দুইয়ের যাঁতাকলে পড়ে অনিশ্চয়তার মুখে পড়েছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এপ্রিলের শেষ দিকে এই লিগ মাঠে গড়ানোর কথা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে তা বড় ধরনের শঙ্কার মুখে পড়েছে। মূলত জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া লিগ আয়োজন করা নিয়েই তৈরি হয়েছে জটিলতা।
টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণে সম্প্রতি বিসিবি অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে এক বৈঠকে বসেছিল। ৯টি দলের অংশগ্রহণে এই লিগ হওয়ার কথা থাকলেও সভায় ৩টি ক্লাব অনুপস্থিত ছিল। বৈঠকে উপস্থিত অধিকাংশ ক্লাবের দাবি স্পষ্ট—জাতীয় দলের তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে তারা লিগ খেলতে আগ্রহী নয়। নিগার সুলতানা জ্যোতিরা না থাকলে লিগের মান ও জৌলুস উভয়ই হারাবে বলে মনে করছে ক্লাবগুলো।
মূলত জাতীয় দলের আন্তর্জাতিক সূচিই এই সংকটের মূলে। এপ্রিলে শ্রীলঙ্কা সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবেন জ্যোতিরা। ফলে ওই সময় ডিপিএল শুরু হলে জাতীয় দলের কোনো ক্রিকেটারকে পাওয়া সম্ভব হবে না। তারকাদের এই অভাব লিগটিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিয়ে সব দলকে নিয়ে খেলা শুরু করার সর্বোচ্চ চেষ্টা চলছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে অংশগ্রহণকারী দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। কোনো দল লিগে অংশ নেবে না—এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, সব দলকে নিয়েই লিগ মাঠে নামাতে বিসিবি কাজ করে যাচ্ছে।
তবে ডিপিএল নিয়ে ধোঁয়াশা থাকলেও নারীদের বিপিএল নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। আগামী ৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের মাঠে গড়াবে বিপিএলের প্রথম আসর। ৩টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের জন্য দ্রুতই সম্পন্ন হবে 'প্লেয়ার্স ড্রাফট'। বিপিএল শেষ হওয়ার পরই ডিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় বিসিবি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে