ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম রূপকার ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মঙ্গলবার (৩ মার্চ) দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএফআইইউর চিঠিতে তাঁর নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করে তাঁর নামে থাকা সকল ব্যাংক হিসাবের খোলার ফরম, কেওয়াইসি (KYC) এবং লেনদেন বিবরণীসহ যাবতীয় নথিপত্র আগামী তিন কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আসিফ মাহমুদ ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, সম্প্রতি সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। দুদক বর্তমানে সেই অভিযোগগুলো খতিয়ে দেখছে। এরই ধারাবাহিকতায় তাঁর ব্যাংক হিসাব তলবের বিষয়টি সামনে এল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা