ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শুরু হচ্ছে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী খাল খনন
নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের ঐতিহাসিক উলাশী খাল পুনরায় খননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর মাধ্যমে জেলায় মৃতপ্রায় ২০টি খাল খননের এক মহাপরিকল্পনা শুরু হতে যাচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে শার্শা উপজেলার উলাশী খাল খননের কাজ শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে পাউবো।
পাউবো যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ১৯৭৬ সালে জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে। যশোরের ৮টি উপজেলায় মোট ৫৬.৫ কিলোমিটার দৈর্ঘ্যের ২০টি খালের তালিকা প্রস্তুত করে পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই পুরো প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২৩ কোটি টাকা।
প্রাথমিকভাবে স্থানীয় ব্যবস্থাপনায় ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়ে উলাশী খাল খননের কাজ শুরু হচ্ছে। শার্শার উলাশী গ্রামের প্রবীণ বাসিন্দা আব্দুল বারিক মন্ডল, যিনি ১৯৭৬ সালে জিয়াউর রহমানের সাথে খাল খননে অংশ নিয়েছিলেন, তিনি বলেন, "জিয়াউর রহমান নিজ হাতে মাটি কেটে আমাদের মাথায় তুলে দিয়েছিলেন। এই খালটি পুনরায় খনন করা হলে কৃষি উৎপাদন বাড়বে এবং মৎস্য চাষের নতুন সম্ভাবনা তৈরি হবে।"
যশোরের ৮টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে যে ২০টি খাল খনন করা হবে তার মধ্যে রয়েছে:
যশোর সদর: ডোলপুর মুক্তেশ্বরী খাল, জিয়া খাল, শুরা খাল ও মনোহরপুর খাল।
শার্শা: উলাশী খাল, আমলাই সেতাই ও পাকশিয়া খাল।
কেশবপুর: মেহেরপুর খাল।
মনিরামপুর: হরিদাসকাটি, কুমারসিঙ্গা ও বাশিয়ারা খাল।
অভয়নগর: রামনগর ও নাউলি খাল।
ঝিকরগাছা: রাজাপুর, কাগমারি ও ফুলবাড়ী খাল।
চৌগাছা: কান্দি বড়ো বিল ও খলশীর খাল।
বাঘারপাড়া: রাঘবপুর ও বড়ক্ষুদ্র খাল।
পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় সংসদ সদস্যদের সাথে পরামর্শ করে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের মূল বরাদ্দের অপেক্ষা না করে অন্য খাতের বরাদ্দ সমন্বয় করে ১ এপ্রিল থেকেই কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে জেলার জলাবদ্ধতা নিরসন এবং সেচ সুবিধার ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)