ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নাঈম-সাইফের ব্যাটে চড়ে বিসিএল শিরোপা জিতল সেন্ট্রাল জোন
স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তর নর্থ জোনকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের শিরোপা জিতেছে সেন্ট্রাল জোন। ২৩৯ রানের লক্ষ্য তাড়ায় নাঈম শেখ ও সাইফ হাসানের অনবদ্য ব্যাটিংয়ে ১২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সেন্ট্রাল জোন।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ওপেনার জিশান আলমকে (১৪) হারায় সেন্ট্রাল জোন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে নাঈম শেখ ও সাইফ হাসান ১৬৪ রানের এক বিধ্বংসী জুটি গড়ে জয় সহজ করে দেন। নাঈম ৮৭ বলে ৭৮ রান করে বিদায় নিলেও সাইফ খেলেন ৭৮ বলে ৮৭ রানের ম্যাচ জেতানো এক ইনিংস। শেষদিকে মাহফিজুল ইসলাম রবিন দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। সেন্ট্রাল জোন ৩৮ ওভারেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নর্থ জোন ৪৯.৩ ওভারে ২৩৮ রানে অলআউট হয়। নর্থ জোনের পক্ষে একাই লড়াই করেন তাওহিদ হৃদয়। দুর্ভাগ্যজনকভাবে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করা হৃদয় ৯৮ বলে ৯৬ রান করেন। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৫, সাব্বির রহমান ২৪ এবং তানজিদ হাসান তামিম ২৩ রান করেন। সেন্ট্রাল জোনের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় নর্থ জোনের ব্যাটাররা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন