ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
নতুন বাজেট ঘিরে সুপারিশ চাইল এনবিআর
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নে ব্যবসায়ী মহলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। একটি সময়োপযোগী ও অংশীদারিত্বভিত্তিক বাজেট প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে লিখিত প্রস্তাবনা আহ্বান করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, আগামী ১৫ মার্চের মধ্যে দেশের বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট সুপারিশ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর কাছে পাঠাতে হবে। পাশাপাশি একই প্রস্তাবের একটি সফটকপি ই-মেইলের মাধ্যমে এনবিআরে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাজেট প্রণয়নের প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও ন্যায়সঙ্গত বাজেট তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ। বরাবরের মতো এ বছরও সম্মানিত করদাতা, শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান এবং দেশের বুদ্ধিজীবীদের কাছ থেকে মতামত ও প্রস্তাব চাওয়া হয়েছে।
এনবিআর আরও জানায়, রাজস্ব আহরণ প্রক্রিয়াকে আরও কার্যকর, বিশ্লেষণভিত্তিক ও প্রতিনিধিত্বশীল করতে আগ্রহী সব পক্ষকে এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা