ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আগামী ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কড়াইল বস্তি থেকেই শুরু হচ্ছে বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। আগামী ১০ মার্চ সকালে এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রাথমিকভাবে কর্মসূচিটি প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা বগুড়া থেকে শুরুর পরিকল্পনা থাকলেও পরবর্তীতে ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
মন্ত্রী জানান, বগুড়া সদর আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণার কারণে সেখানে কর্মসূচি আয়োজন করলে আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা ছিল। সে কারণেই স্থান পরিবর্তন করে ঢাকার মহাখালীর কড়াইল বস্তিকে বেছে নেওয়া হয়েছে। একইসঙ্গে দেশের আরও ১৪টি স্থানে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রীরা নিজ নিজ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।
কার্ডের আওতায় কতজন অন্তর্ভুক্ত হচ্ছেন—এ প্রশ্নে মন্ত্রী বলেন, তথ্য সংগ্রহের কাজ চলমান থাকায় সুনির্দিষ্ট সংখ্যা এখনই বলা যাচ্ছে না। কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তি মিলিয়ে প্রায় ৪৪ হাজার হাউজহোল্ডারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের পতেঙ্গায় ১৫ হাজারের বেশি, খুলনার খালিশপুরে ৬০ হাজারের বেশি, ভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ৭০০ এবং বান্দরবানের লামায় প্রায় সাড়ে ৫০০ হাউজহোল্ডার চিহ্নিত হয়েছে। মাঠপর্যায়ে তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, এই ফ্যামিলি কার্ড মূলত হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের জন্য। উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি এর আর্থিক সুবিধা পাবে না। কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন জোরদার হবে এবং পরিবারের মা সন্তানদের শিক্ষা ও পুষ্টিতে অর্থ ব্যয় করতে পারবেন। অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপকারভোগীর তালিকাও পরিবর্তিত হতে পারে বলে জানান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল