ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
২ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রশাসনের বাংলাদেশে প্রথম উচ্চপর্যায়ের সফর। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নবনির্বাচিত বিএনপি সরকারের আমলেও কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার প্রথম সফর এটি। ফলে এই সফরকে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের নতুন দিগন্ত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সফরের খসড়া সূচি অনুযায়ী, আজ বুধবার (৪ মার্চ) থেকে পল কাপুর তাঁর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। এদিন সকালে তিনি পর্যায়ক্রমে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, নতুন বিনিয়োগের সম্ভাবনা, জ্বালানি নিরাপত্তা এবং বর্তমান উত্তপ্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশের কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বুধবার সন্ধ্যায় তিনি ঢাকার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) পল কাপুর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক বিশেষ ইফতার অনুষ্ঠানেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। দুই দিনের ব্যস্ত সফর শেষ করে বৃহস্পতিবার রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই