ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যু-দ্ধকবলিত মধ্যপ্রাচ্য থেকে নিরাপদে দেশে ফিরলেন মুশফিক
স্পোর্টস ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের জেরে সৌদি আরবে আটকে পড়া জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন।
সোমবার (২ মার্চ) সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পবিত্র ওমরাহ পালন শেষে গত শুক্রবারই মুশফিকের দেশে ফেরার কথা ছিল। কিন্তু ওই দিন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তা তৈরি হয়। দুবাই হয়ে ফেরার পথে তাঁর ফ্লাইটটি মাঝ আকাশ থেকে পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়েছিল। ফলে আরও হাজারো যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন তিনি।
অবশেষে রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে স্বস্তির খবর জানান মুশফিক। তিনি লেখেন, “বাড়ির পথে, আলহামদুলিল্লাহ। নিরাপদে বিমানের ফ্লাইটে চেপে বসেছি। গত ২৪ ঘণ্টায় যারা আমার খোঁজ নিয়েছেন এবং দোয়া করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।”
মুশফিকের দেশে ফেরার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি গতকালই জানিয়েছিলেন যে, ক্রিকেটার মুশফিক সুস্থ আছেন এবং বিশেষ ব্যবস্থাপনায় তাঁকে দ্রুত ফেরানোর চেষ্টা চলছে। আজ সকালে তাঁর নিরাপদ প্রত্যাবর্তনে স্বস্তি ফিরেছে ভক্ত ও ক্রিকেটপ্রেমীদের মাঝে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর