ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
অনিশ্চয়তায় পাকিস্তানের বাংলাদেশ সফর
স্পোর্টস ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণক্ষেত্র এবং পাক-আফগান সীমান্তের সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘাতের সরাসরি প্রভাব এখন পড়তে শুরু করেছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে। আঞ্চলিক এই অস্থিতিশীলতা ও আকাশপথের নিরাপত্তার কারণে পাকিস্তানের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে বড় ধরণের ধোঁয়াশা তৈরি হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৯ মার্চ পাকিস্তান জাতীয় দলের ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে এই সফর আদৌ আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা।
সফর সূচি অনুযায়ী, ঢাকায় পৌঁছানোর পর মাত্র এক দিন অনুশীলন করে ১১ মার্চ মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা পাকিস্তানের। এরপর ১৩ ও ১৫ মার্চ সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’ এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি অনুকূলে না এলে এবং খেলোয়াড়দের শতভাগ ভ্রমণ নিরাপত্তা নিশ্চিত না হলে পিসিবি এই সফর স্থগিতের সিদ্ধান্ত নিতে পারে। মূলত এই অনিশ্চয়তার কারণেই পাকিস্তান এখনো তাদের স্কোয়াড ঘোষণা করেনি।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নজমুল আবেদীন ফাহিম আশার আলো দেখছেন। তিনি আন্তর্জাতিক ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে জানিয়েছেন যে, পিসিবি-র পক্ষ থেকে এখনো সফর স্থগিতের কোনো আনুষ্ঠানিক বার্তা তাঁরা পাননি। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, “যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে তারা ভ্রমণ করতে পারবে না, তাহলে আমাদের কিছু করার থাকবে না। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পিসিবির কাছ থেকে আমরা কোনো আনুষ্ঠানিক চিঠি বা যোগাযোগ পাইনি।” তিনি আশ্বস্ত করেন যে, নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজ আয়োজনে বিসিবির সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং ফ্লাইট পরিকল্পনা নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা অব্যাহত আছে।
এই সিরিজের আরেকটি বড় দিক হলো পাকিস্তান দলে সম্ভাব্য বড় রদবদল। আসন্ন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে (যা দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে) সামনে রেখে পাকিস্তান তাদের দলে তরুণদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে। পাকিস্তান ক্রিকেট মহলের সূত্র বলছে, ধারাবাহিক ফর্মহীনতার কারণে বাবর আজম, সাইম আইয়ুব এবং মোহাম্মদ নওয়াজের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের জায়গা এই সিরিজে হুমকিতে পড়তে পারে। এর আগে গত নভেম্বরে ঘরের মাঠে শাহীন আফ্রিদির নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- আগামীকাল বৃত্তি পরীক্ষা ২০২৬, শেষ মুহূর্তের সেরা ১০ পরামর্শ