ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি, ২০২৬) সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয় এবং দুপুর ১টা পর্যন্ত স্বাভাবিক ওঠানামার মধ্যেই বাজার চলতে দেখা যায়। তবে পরবর্তী সময়ে ধীরগতিতে সূচক নিম্নমুখী হতে থাকে, যা দিনশেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিন শেষে সূচক কিছুটা কমলেও আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে শেয়ারবাজারে লেনদেন কিছুটা ঢিলেঢালা অবস্থায় রয়েছে। তবে আজকের বাজারে শুরু থেকেই কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা যায়নি। সূচক যে পরিমাণ কমেছে, তাতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলেও মনে করছেন তারা।
তাদের মতে, আগামী দিনে শেয়ারবাজার আবার ঘুরে দাঁড়াবে—এ বিষয়ে তারা আশাবাদী। তবে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিনিয়োগকারীদের ধৈর্য ধরে অপেক্ষা করা প্রয়োজন। পাশাপাশি পর্যাপ্ত অলস পুঁজি থাকলে ভালো মৌলভিত্তির শেয়ার কেনার মাধ্যমে ভবিষ্যতে ভালো মুনাফা অর্জনের সম্ভাবনাও রয়েছে বলে মত বাজার বিশ্লেষকদের।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭.৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৮.৯৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৫.৯২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১২.৭১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০২টির দর বেড়েছে, ২২০টির দর কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৩৭৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৩৬৯ কোটি ৬৭ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ১০ কোটি ১৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬ কোটি ৭২ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬১টির, কমেছে ৭৮টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮৩.৬৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩০.০৯ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)