ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নতুন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড অনুমোদন করেছে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: ‘লঙ্কাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড’ নামক একটি নতুন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (০৩ মার্চ) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের ১০০১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুমোদিত এই ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘লঙ্কাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’ ২ কোটি ৫০ লক্ষ টাকা প্রদান করেছে। অবশিষ্ট ২২ কোটি ৫০ লক্ষ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের ফেস ভ্যালু ধরা হয়েছে ১০ টাকা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে লঙ্কাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া ফান্ডের ট্রাস্টি হিসেবে ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এবং কাস্টডিয়ান হিসেবে ‘কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি’ নিয়োজিত রয়েছে।
এদিন অনুষ্ঠিত ১০০১তম কমিশন সভায় মিউচ্যুয়াল ফান্ডটির খসড়া প্রসপেক্টাসের পাশাপাশি এর সার-সংক্ষেপও অনুমোদন করা হয়। সভায় কমিশনের অন্যান্য কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর