ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
বৈশ্বিক অস্থিরতার প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইল–এর মধ্যে অব্যাহত হামলা ও পাল্টা হামলার ঘটনায় বৈশ্বিক অস্থিরতা তৈরি হয়েছে। এর নেতিবাচক প্রতিফলন দেখা গেছে দেশের পুঁজিবাজারেও।
আগের কার্যদিবসে বাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ লেনদেন দিনে পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। এতে সূচক আবারও পিছিয়ে গিয়ে ১৪ দিনের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।
তবে বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। তাদের ধারণা, চলমান যুদ্ধাবস্থা বা তৃতীয় পক্ষ জড়িত সংঘাত থেমে গেলে বাজারে স্বাভাবিক ধারা ফিরে আসবে।
বিশ্লেষকদের পরামর্শ, এমন অস্থির সময়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণ করতে হবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সচেতন ও পরিকল্পিতভাবে লেনদেন পরিচালনা করাই হবে বুদ্ধিমানের কাজ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলববার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০৮.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৫.০৬ পয়েন্টে, যা গত ১৪ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৩৯৯.৯৫ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩৬.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩.৩৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮৫.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫০.১২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩১টির দর বেড়েছে, ৩৪৯টির দর কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮৮৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৮৯ কোটি ৯৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১০৫ কোটি ১৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৯ কোটি ৪৪ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৫৭টির এবং পরিবর্তন হয়নি ১৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২৭.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭২.৫৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭৬.৬৮ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস