ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শহীদ আসাদের শাহাদাত বার্ষিকীতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: শহীদ আসাদের ৫৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আব্দুল্লাহ আল নাঈম, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন মো. সাদ্দাম মীর, ফেরদৌস আলম, নূরুল আমিন নূর, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী, প্রচার সম্পাদক মো. তানভীর হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলফি লাম এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক উবাইদুল্লাহ রিদওয়ান। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘১৯৬৯ সালের আইয়ুববিরোধী আন্দোলনে শহীদ আসাদ এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা। তাঁর আদর্শকে ধারণ করে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)