ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
নিজস্ব প্রতিবেদক: ঢাকার বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এ চলমান অস্থির পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের একাডেমিক ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৯ জানুয়ারি) রাতেই ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। সংকট নিরসন ও দ্রুত ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে হিজাব ও নিকাব নিয়ে অবমাননাকর মন্তব্য, মুসলিম শিক্ষার্থীদের হেনস্তা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ ওঠে।
একই সঙ্গে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ এস এম মহসিনকেও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।
দুই শিক্ষককে বহিষ্কার করা হলেও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
এর আগে ১৮ জানুয়ারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, হিজাব ও নিকাব পরার কারণে মুসলিম নারী শিক্ষার্থীদের প্রকাশ্যে অপমান করা, বৈষম্যমূলক আচরণ, ইসলামের বিধান নিয়ে কটূক্তি এবং মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি ক্লাস চলাকালে নামাজে বাধা, নিকাব খুলতে চাপ প্রয়োগ এবং পরীক্ষায় বৈষম্যমূলক নম্বর দেওয়ার অভিযোগও তোলা হয়। এসব ঘটনার ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও শিক্ষার্থীরা জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)