ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ভারতীয় সুতার বন্ড সুবিধা বাতিলে পোশাক মালিকদের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: প্রতিবেশী দেশ (ভারত) থেকে ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। স্থানীয় স্পিনিং মিল মালিকদের সংগঠন বিটিএমএ-র দাবির মুখে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেওয়া এই চিঠিতে গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন তৈরি পোশাক শিল্পের মালিকরা। তারা মনে করছেন, এই সুপারিশ বাস্তবায়িত হলে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প বড় ধরনের সংকটে পড়বে।
বিটিএমএ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, ভারত থেকে কম দামে প্রচুর সুতা আমদানির ফলে স্থানীয় মিলগুলো সংকটে পড়েছে এবং প্রায় ১২ হাজার কোটি টাকার সুতা অবিক্রীত পড়ে আছে। তাদের আবেদনের প্রেক্ষিতে ট্যারিফ কমিশনের রিপোর্টের ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয় ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতার ওপর বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে।
তবে বিজিএমইএ ও বিকেএমইএ-র নেতাদের অভিযোগ, দুপক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে যে সমঝোতা হয়েছিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে তার প্রতিফলন ঘটেনি। সমঝোতা হয়েছিল ১০-২৮ কাউন্টের সুতায় শুল্কারোপের, কিন্তু চিঠিতে ৩০ কাউন্ট পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, পোশাক শিল্পে ২৯ ও ৩০ কাউন্টের সুতার ব্যবহার সবচেয়ে বেশি। বর্তমানে স্থানীয় সুতার দাম যেখানে প্রতি কেজি ৩ ডলার, সেখানে ভারতীয় সুতা পাওয়া যাচ্ছে ২ ডলার ৬০ সেন্টে।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, "সমঝোতা অনুযায়ী চিঠি ইস্যু না হওয়ায় পোশাক খাতের মালিকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।" এই পরিস্থিতির প্রতিবাদে ও বিস্তারিত প্রতিক্রিয়া জানাতে আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি) যৌথ সংবাদ সম্মেলন ডেকেছে বিজিএমইএ ও বিকেএমইএ।
অন্যদিকে, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, তারা বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির বহুমাত্রিক বিশ্লেষণ করছেন এবং সব দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন