ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ নিরসনে যুক্তরাষ্ট্রকে কার্যকর কূটনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
ড. খলিলুর রহমান বলেন, “বৈঠকে আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতির পাশাপাশি বাংলাদেশসহ সব দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই অতিদ্রুত কূটনৈতিক সমাধানের মাধ্যমে এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করতে আমরা ওয়াশিংটনকে অনুরোধ জানিয়েছি। তবে যুদ্ধ কবে থামবে, তা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না।”
পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছে যুক্তরাষ্ট্র। পল কাপুর এই নির্বাচনকে ‘আশাতীতভাবে শান্তিপূর্ণ ও অবাধ’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে আগামীতে ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ আশা প্রকাশ করেছে।
রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে বৈঠকে পুনরায় আশ্বস্ত করা হয়েছে। তবে এই বৈঠকে সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী। ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে বাংলাদেশকে নতুন করে চিন্তা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
বাণিজ্যিক আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ট্যারিফ সংক্রান্ত যে বিষয়গুলো ছিল এবং গত ৩১ জুলাইয়ের চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের প্রচলিত আইন অনুসারেই সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ (Bangladesh First) নীতি মার্কিন বাণিজ্য চুক্তির সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক নয়।
বৈঠক শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেন, “পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ও ভালো হয়েছে।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী