ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিকার গঠন
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন ও পুনর্বিন্যাসের প্রস্তাব পর্যালোচনায় জাতীয় পর্যায়ের একটি শক্তিশালী কমিটি গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রীকে সভাপতি করে ২০ সদস্যের এ কমিটি প্রশাসনিক পুনর্গঠনের বিভিন্ন বিষয় বিবেচনা করবে।
বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ‘জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ গঠনের কথা জানায়। কমিটির সভাপতির দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, শিল্প ও আইনমন্ত্রীকে। এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
এ ছাড়া জনপ্রশাসন, ভূমি, স্বরাষ্ট্র, অর্থ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, সমন্বয় ও সংস্কার, আইন ও বিচার বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রতিনিধি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবরাও কমিটির সদস্য থাকবেন।
নিকার নতুন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তর স্থাপন, পুনর্গঠন কিংবা নাম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করবে। পাশাপাশি নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও থানা গঠন কিংবা সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবও এ কমিটির বিবেচনার আওতায় থাকবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল