ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কুয়েত প্রবাসীদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার প্রভাব বিবেচনায় প্রবাসীদের জন্য বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। বর্তমান পরিস্থিতিতে দেশটির বাইরে ও ভেতরে অবস্থানরত ভিসাধারীদের জন্য মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানায় কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ব্যতিক্রমী পরিস্থিতির কারণে ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া বা শিগগির শেষ হতে যাওয়া ব্যক্তিদের জন্য সময়সীমা শিথিল করা হয়েছে।
কুয়েতে অবস্থানরত সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসাধারীদের মেয়াদ গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর করে এক মাস বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে কাউকে রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগে সশরীরে যেতে হবে না। একই সঙ্গে নির্ধারিত ফি ও সম্ভাব্য জরিমানাও মওকুফ করা হয়েছে।
অন্যদিকে, যারা বর্তমানে ছুটিতে কুয়েতের বাইরে রয়েছেন এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে বা হতে চলেছে, তাদের ক্ষেত্রে তিন মাসের বর্ধিত সময় দেওয়া হয়েছে। ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে তিন মাসের অনুপস্থিতির অনুমোদন যুক্ত হবে এবং এ ক্ষেত্রেও কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতির উন্নতি বা অবনতির ওপর ভিত্তি করে প্রয়োজন হলে এ সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি